ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

চন্দ্রঘোনায় ১৮০ লিটার চোলাই মদ সহ সিএনজি জব্দ


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৮-১-২০২৫ বিকাল ৫:৩৭

চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮০ লিটার দেশীয় চোলাই মদ সহ একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করেছে বুধবার (৮ জানুয়ারি) ভোরে। এব্যাপারে চন্দ্রঘোনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার  এসআই খুরশীক আলম ও সঙ্গীয় ফোর্স চন্দ্রঘোনা থানা এলাকার রাইখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন টেকের মোড়স্থ রাইখালী অটোরিক্সা (সিএনজি) মালিক সমিতির কার্যালয়ের সামনে ওইদিন ভোর প্রায় সোয়া ৬টায় অভিযান চালায়। এসময় উক্ত কার্যালয়ের সামনের পাকা রাস্তার উপর থেকে ১৮০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ এবং একটি নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা সিএনজি চালক ও অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

এব্যাপারে অজ্ঞাতনামা সিএনজি চালক ও অপর সহযোগীকে আসামী করে চন্দ্রঘোনা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে থানার ওসি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু