ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নুরজাহানের মৃত্যু নিয়ে প্রশ্ন

দাফনের প্রায় সাত মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৯-১-২০২৫ দুপুর ১২:১৭

খুলনার আড়ংঘাটা থানাধীন তেলিগাতী ফকিরপাড়ার মৃত নুরজাহান বেগমের মৃত্যু নিয়ে প্রশ্নে এবং মেয়ের মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মৃত নুরজাহানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে গত বুধবার (৮ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহম্মেদের উপস্থিতিতে তেলিগাতী ফকিরপাড়ার পারিবারিক কবরস্থান থেকে নুরজাহানের মরদেহ উত্তোলন করা হয়। 
এদিকে, মৃত নুরজাহান বেগমের কন্যা রেহেনা বেগম ও রোমেচা তাদের মা নুরজাহান বেগমকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করে খুলনার বিজ্ঞ যুগ্ন জেলা জজ-১ এর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয়েছে তাদের সৎ ভাই বাচ্চু মোল্যা ও খালাতো ভাই রফিকুল ইসলামকে। নুরজাহানের মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে বিজ্ঞ আদালতের নির্দেশে দাফনের ৬ মাস ২৫ দিন পর নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহম্মেদের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা আড়ংঘাটা থানার এস আই কালীপদসহ থাকা পুলিশের উপস্থিতিতে নুরজাহানের মরদেহ উত্তোলন করা হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য জি এম এনামুল কবির, মহিলা মেম্বর মাহফুজা বেগমসহ এলাকার শতশত মানুষ উপস্থিত ছিলেন। 
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, তেলিগাতী ফকিরপাড়ার মৃত আশরাফুল ফরাজীর স্ত্রী নুরজাহান বেগম(৬৮) গত বছরের ১৩ জুন মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহতের মেয়ে রেহেনা বেগম ও রোমেচা খুলনার বিজ্ঞ যুগ্ন জেলা জজ-১ এর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয় নূরজাহান বেগমের ব্যাংকের গচ্ছিত পঁয়তাল্লিশ লক্ষ টাকার নমিনি বাচ্চু মোল্যাকে করতে অস্বীকৃতি জানালে নুরজাহান বেগমকে বাচ্চু মোল্যা ও রফিকুল ইসলাম পরস্পর যোগসাজসে ২০২২৪ সালের ১৩ ই জুন দিনগত রাত্রে ১২ টার পর যে কোন সময় ঘুমের ঘরে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে। মামলায় আরো বলা হয় নুরজাহান বেগমকে এর আগে পাথর দ্বারা আঘাত করে বাচ্চু মোল্যা। তখন নুরজাহান বেগম মারাত্মক রক্তাক্ত জখম হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত নুরজাহান বেগমের কন্যা রেহেনা বেগম ও রোমেচা তাদের মা নুরজাহান বেগমকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করে খুলনার বিজ্ঞ যুগ্ন জেলা জজ-১ এর আদালতে সৎ ভাই বাচ্চু মোল্যা ও খালাতো ভাই রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করে। মামলার পর অভিযুক্ত আসামীরা পলাতক রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য আবেদন করে। 

এ বিষয়ে স্থানীয় মহিলা মেম্বর মাহফুজা বেগম বলেন, গত বছরের ১৩ জুন লোকমুখে খবর পেয়ে মৃত নুরজাহানের বাড়ীতে গেলে নুরজাহানের পুত্র বাচ্চু মোল্যা আমাকে জানায় রাতে তার মা কিছুটা অসুস্থবোধ করলে সে তার মায়ের পা চেপে দেয়। তার মা যখন ঘুমিয়ে যায় তখন সে তার ঘরে চলে যায়। সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে তাকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পাওয়ায় তার চিৎকারে পাশ্ববর্তিরা এগিয়ে আসে। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি আরো জানান, যারা নুরজাহানকে গোসল করিয়েছে তারা বলেছে নুরজাহানের শরীরে কোন দাগ বা ক্ষত চিহৃ দেখা যায়নি। 
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি জি এম এনামুল কবির বলেন, নুরজাহানের সম্পত্তি এবং ব্যাংকে থাকা ৪৫ লক্ষ টাকা নিয়ে আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে নুরজাহান, বাচ্চু মোল্যা,তার আপন বোন এবং সৎ বোনদের নিয়ে বসাবসি করে উভয়ের সম্মতিতে জমিজমা এবং অর্থের বিষয়ে একটা সমাধান করি। শালিশী বৈঠকের কিছু দিন পরই নুরজাহান মারা যান। তার মৃত্যুর ঘটনায় একটি মহল তাদের নিজেদের মধ্যে দ্বন্দের সৃষ্টি করে ফায়দা লুফার চেষ্টা করছে। 
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কালীপদ বলেন, তেলিগাতী ফকিরপাড়ার মৃত নুরজাহানের কন্যা রেহেনা বেগম আদালতে একটি হত্যা মামলা করে। মামলায় তিনি দাবী করেন তার মা নুরজাহান বেগমকে তার ভাই বাচ্চু মোল্যা এবং খালাতো ভাই রফিকুল ইসলাম বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসাবে মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য তার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহম্মেদ এর উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত