ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

চব্বিশের বিজয়ের চেতনায় ইসলামী সংস্কৃতির বিজয়ের পথ সুগম হোকঃ স্বপ্নসিঁড়ি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১-২০২৫ দুপুর ১:৪১

জাতীয় সাংস্কৃতিক সংগঠন স্বপ্নসিঁড়ি'র আয়োজনে রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি'২৫) বিকাল ৩টায় কনসার্ট ফর নিউ বাংলাদেশ' শিরোনামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন ইসলামী সাংস্কৃতিক জোটের প্রধান পৃষ্ঠপোষক লন্ডন (ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল) এনটিভির বিশিষ্ট আলোচক ও উপস্থাপক মাওলানা কারী সালাহউদ্দিন জাহাঙ্গীর।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ডিলাইট এয়ার এভিয়েশনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন। তিনি তার বক্তব্যে বলেন, আজ দেশব্যাপী পশ্চিমা সংস্কৃতির সয়লাব হয়ে গেছে। অপসংস্কৃতির প্রতিরোধে ইসলামী সাংস্কৃতিক কর্মীদের সজাগ থাকতে হবে। তিনি রূহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াসের মাধ্যমে সাংস্কৃতিক বিপ্লবের পথে অগ্রসর হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে কিংবদন্তি শিল্পী মরহুম আইনুদ্দীন আল আজাদ এবং কবি মতিউর রহমান মল্লিককে স্মরণ করেন। এছাড়াও চব্বিশের বিপ্লবে সাংস্কৃতিক কর্মীদের অবদান তুলে ধরেন।

স্বপ্নসিঁড়ি'র পরিচালক হুমায়ুন কবির শাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসাজের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, রাজউক কর্মকর্তা আমিনুল ইসলাম তালুকদার, স্টুডিও তালহা পরিচালক মহিউদ্দিন মহি, ছাত্রসেবা ব্র‍্যান্ডের চেয়ারম্যান তানভীর হোসাইন মাহমুদী, আল কারীম এয়ার এভিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করীম।

বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ছড়াকার ও মাসিক নকীব সম্পাদক জিয়াউল আশরাফ, তরুণ আলেম ও গীতিকবি তাওহীদুল ইসলাম তাইয়্যিব, উদ্যোক্তা ও সংগঠক কে এম শরীয়াতুল্লাহ, এক্টিভিস্ট এম এম শোয়াইব।

বিশিষ্ট শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাজান সিরাজ, কাজী আমিনুল ইসলাম, গাজী আনাস রওশন, ইয়াসিন হায়দার, ইলিয়াস হাসান, রায়হান ফারুক সহ গুণী শিল্পীবৃন্দ। 

এতে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগ থেকে শতাধিক সাংস্কৃতিক সংগঠনের পরিচালক ও শিল্পীবৃন্দ উপস্থিত হন। সকাল থেকেই সেগুনবাগিচা এলাকা শিল্পীদের পদচারণায় মুখরিত হয়। বেলা বাড়তে থাকলে শিল্পীদের উপস্থিতিও বাড়তে থাকে। নির্ধারিত সময়ের পূর্বেই হলের আসনগুলো কানায়-কানায় পরিপূর্ণ হয়ে যায়।

সাংস্কৃতিক সংগঠন গুলো উপস্থিত হয়ে আগামীদিনে ঐক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের জন্য সহমত পোষণ করেন।

স্বপ্নসিঁড়ি'র নির্বাহী পরিচালক সাইফ মুহাম্মদ সালমান এবং যুগ্ম নির্বাহী পরিচালক মুহিব্বুল্লাহ এর যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সারাদেশ থেকে আসা সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিচালকবৃন্দ।

এমএসএম / এমএসএম

চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

তারেক রহমানের সমর্থন চায় মেয়র প্রার্থী শামীম আহমদ

উত্তরায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা রেঞ্জের আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

সোসাইটি অব অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড-নেক সার্জারির নতুন কমিটি নির্বাচিত

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উদ্যোগে স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত

সোসাইটি অব অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড-নেক সার্জারির নতুন কমিটি নির্বাচিত

অলি উল্লাহ ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাহিত্য চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশ সেবায় উদ্ভুদ্ধ করতে হবে

বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিলে রেজাউল সভাপতি ও ইয়ারুল সাধারণ সম্পাদক নির্বাচিত

রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০

শাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল

বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত