ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নাচ অশ্লীল বলে কটাক্ষ, পাল্টা জবাব দিলেন উর্বশী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-১-২০২৫ দুপুর ২:৩৩

বছরের শুরুতেই বিতর্কে জড়ালেন উর্বশী রাউতেলা। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও বছর ৬৪-এর অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে কটাক্ষ করছেন অনেকেই। উর্বশীর ‘দাবিডি দিবিডি’ নাচ নিয়ে আপত্তি জানিয়েছেন স্বঘোষিত সিনেমা সমালোচক কমল আর খানও। উর্বশীর ছবিকে নীল ছবির সঙ্গে তুলনা করতেই গর্জে উঠলেন অভিনেত্রী। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডলে কমল লেখেন, ‘এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে! তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা দরকার এমন নাচ তারা শুট করছে। সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো! উর্বশীর লজ্জা লাগা দরকার এমন নাচ নেচে। কমলের এমন কথায় চুপ থাকেননি উর্বশী। পাল্টা জবাবে অভিনেত্রী লেখেন, ‘দেখেও হাসি পায় যারা জীবনে তেমনই কিছুই অর্জন করেননি তারা অন্যের সমালোচনা করছেন। তাও কাদের? যারা দিবারাত্রি পরিশ্রম করছেন। আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয় বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।’
শুধু কমল আর খান নয়, এই নাচের ভিডিও দেখে নেটিজেনদের একাংশ বলছেন, এই ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিয়োগ্রাফার তৈরি করতে পারেন! অভিনেতারাই বা কীভাবে এ সব করতে রাজি হন! একেবারে জঘন্য। আর একজন মন্তব্য করেছেন, অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এই ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধ হয় ছবির প্রচার হচ্ছে। সূত্র: আনন্দবাজার।

 

Aminur / Aminur

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না