ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই সারাদেশে কৃষক সমাবেশ : ডাঃ শফিকুল ইসলাম


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১১-১-২০২৫ দুপুর ৩:৩৫

কৃষিনির্ভর বাংলাদেশ’ এবং ‘কৃষি রপ্তানি নির্ভর বাংলাদেশ’ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের "কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে সারাদেশে কৃষক সমাবেশ। শনিবার (১১ জানুয়ারি) সকালে সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব‍্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশে গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলাম তার বক্তব্যে এসব কথা বলেন।”

গাজীপুর -৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত‍্যাশী ডাঃ মোঃ শফিকুল ইসলাম আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি দেশে থাকতেন, তাহলে তিনি নিজেই সশরীরে আপনাদের কাছে আসতেন এবং বক্তব্য রাখতেন। তার উদ্যোগেই আজ সারাদেশে কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেন- কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই তিনি কৃষিনির্ভর বাংলাদেশ গড়তে চান। পতিত শেখ হাসিনার সরকারের আমলে দেশে কৃষকের কোনো মূল্য ছিলো না। তারা তাদের কষ্টার্জিত ফসলের মূল্য পায়নি। বরং দেশের দুই-তৃতীয়াংশ খেটে খাওয়া মানুষকে বিনা কারণে জেলে যেতে হয়েছে। সমাবেশ থেকে আগামী নির্বাচনে দেশকে রক্ষা করতে ধানের শীষের বিজয় নিশ্চিতে সবাইকে প্রস্তুত হওয়ার আহবান জানান তিনি।

শ্রীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক প্রভাষক ডাঃ মুজাহিদুল কবির এর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ হুমায়ূন কবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান ফকির, শ্রীপর উপজেলা বিএনপির সাবেক সভাপতি  আব্দুল মোতালেব, শ্রীপর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা, কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক আব্দুলাহ আল নাঈম,কাওরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক সামসুল হক মন্ডল সহ কৃষকদলের নেতৃবৃন্দ। সমাবেশে তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নেতারা।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি