ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইমপিরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল ও ইমপিরিয়াল একাডেমিক কেয়ারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ৪:১৪

জমজমাট আয়োজনে শেষ হয়েছে ইমপিরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল ও ইমপিরিয়াল একাডেমিক কেয়ারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ । প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর  রায়ের বাজার হাই স্কুল মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়ের বাজার হাই স্কুলের প্রধান শিক্ষক মিসেস মেহেরুন্নেছা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজল কুমার পাল ,সহকারী শিক্ষক রায়ের বাজার হাই স্কুল এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইমপিরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী প্রধান শিক্ষক সীমা রানী দাসসহ ইমপিরিয়াল এর সকল শিক্ষক, শিক্ষিকা ।

এ সময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: সাদ্দাম হোসেন অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল হওয়ায় প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থী,অভিভাবক ও সকল শিক্ষক-শিক্ষিকাদের কৃতজ্ঞতা জানায় ।

প্রায় ৩০টি খেলায়  সর্বমোট তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।যার মধ্য থেকে ১২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় । পাশাপাশি অভিভাবক ও শিক্ষকরাও পুরষ্কার পান। এই প্রতিযোগিতায় শিক্ষক,অতিথি ও অভিভাবকদের জন্য হাড়িভাঙ্গা,  বালিশ পাচার আরো অন্যান্য খেলা রয়েছিল ।

প্রতিযোগিতা শেষে পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের আকর্ষণীয় উপহার প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব