ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বিএনপি নেতার বিরুদ্ধে সাইক্লোন শেল্টারের ছাদ দখল করে মুরগির খামার করার অভিযোগ


মহেশখালী প্রতিনিধি  photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ১০:৪৫

মহেশখালীর মাতারবাড়ীতে সরকারি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র (সিসিডিভি) ভবনের ছাদ দখল করে মুরগির খামার করার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। তবে এই সাইক্লোন শেল্টারটি তৈরি করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের সময় লোকজনের আশ্রয় নেয়ার জন্য। এভাবেই বেদখল হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যই ক্ষোভের দানা বেঁধেছে।

সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন আগে মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোছাইন মাসুম দক্ষিণ রাজঘাট নৌ পুলিশ ফাঁড়ির সিসিডিবি ভবনের ছাদ দখল করে মুরগির খামার করার জন্য বাশের ঘর নির্মাণ করে আসছেন। এতেই সাইক্লোন শেল্টার দখল ও ছাদ নষ্ট হওয়ার অভিযোগে উঠে।

এদিকে সরকারি সাইক্লোন শেল্টার দখল করার কোনো এখতিয়ার না থাকলেও বাণিজ্যিক উদ্দেশ্যে খামার করে দখল করার অভিযোগ তোলেন স্থানীয়রা। তবে দখলের অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন পরিষদ থেকে অনুমোদন নিয়েই উদ্যোক্তা হওয়ার জন্য খামার করার কথা জানান হোছাইন মাসুম।

সরকারিভাবে কাউকে লিখিতভাবে অনুমোদন দেয়ার এখতিয়ার না থাকলেও ইউনিয়ন পরিষদ থেকে লিখিত অনুমোদন দেয়ায় জনমনে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বেদখল হওয়া সাইক্লোন শেল্টারটি দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহর কাছে জানতে চাইলে তিনি জানান, জমিদাতার ছেলে বলে সিসিডিবি ভবনের ছাদ শর্ত দিয়ে ব্যবহারের অনুমতি দিয়েছিলাম। তবে ইউএনও স্যার নিষেধ করার পর তাকে পরিষদে ডেকে মৌখিকভাবে নিষেধ করে দেই।

উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকার্তা রাশেদুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে। তবে বাণিজ্যিক উদ্দেশ্যে দখল করে কারও ব্যবহারের এখতিয়ার নেই। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

জামান / জামান

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার