খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টারে ১৬৩ নবীন পুলিশের প্রশিক্ষণ সম্পন্ন
পুলিশের এন্টি টেরোরিজম বিভাগের অতিরিক্ত মহা পরিদর্শক খোন্দকার রফিকুল ইসলাম পুলিশের নবীনতম সদস্যদের দেশের যে কোন সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে পেশাদায়িত্বের সাথে নিরলসভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেছেন, জুলাই-আগষ্ট বিপ্লবে পুলিশ বাহিনীকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ হয়েছে।
তিনি পুলিশ সদস্যদের তার দায়িত্বের প্রতি অবিচল থেকে পেশাদায়িত্ব বজায় রেখে একটি বাসযোগ্য ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের স্বপ্ন পূরণে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান।
তিনি রবিবার(১২ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে ১০ম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ১শ ৬৩ জন নবীন সৈনিক শপথ গ্রহণ ও কুচকাওয়াজে অংশ নেন।প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে পারদর্শী টিআরসিদের পদক বিতরণ করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পরিতোষ ঘোষ,ডিজিএফআই-এর ডেট কমান্ডার কর্নেল আব্দুল্লাহ মো: আরফি,খাগগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ও পুলিশ সুপার মো: মো: আরেফিন জুয়েলসহ প্রশাসনিক কর্মকর্তা,সাংবাদিক ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক