ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

লিভার ক্যান্সারে আক্রান্ত দিনমজুর সাইফুল ইসলাম : টাকার অভাবে হচ্ছেনা চিকিৎসা


সিংগাইর প্রতিনিধি  photo সিংগাইর প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ৪:৫৬

সিংগাইর উপজেলার  জার্মিত্তা ইউনিয়নের  রাজনগর গ্রামের   সাইফুল  (৪৩) ইসলাম  লিভার ক্যান্সারে  আক্রান্ত হয়ে এখন জীবন মরণের সন্ধিক্ষণে রয়েছেন। টাকার অভাবে তিনি প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেননা। পেশায় তিনি একজন দিনমজুর। সাইফুল ইসলাম দুই সন্তানের জনক। 

সরেজমিনে গিয়ে  দেখা  যায়, উপজেলার জামির্ত্তা  ইউনিয়নের  রাজনগর গ্রামের মৃত নুরুল  ইসলামের পুত্র  দিনমজুর সাইফুল মরণ ঘাতক ব্যাধি  লিভার ক্যান্সারে আক্রান্ত  হয়ে মৃত্যু  সন্ধিক্ষণে  প্রহর গুনছেন। কঙ্কাল সার নিথর দেহ নিয়ে খালি গায়ে শুয়ে আছে জীর্ণশীর্ণ  ঘরে। হাত পায়ে বিভৎস ঘা হয়েছে। কাঠ মিস্ত্রি  কাজ করে চলতো সংসার তার। প্রথমে চাল হতে পড়ে মেরুদণ্ডের হাড় ভেঙ্গে  যায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে কোন রকম ভাল হয়ে  কাঠ মিস্ত্রির কাজ করে পরিবার পরিজন নিয়ে  কোন রকম  চলছিল তার সংসার । ছয়মাস যাবৎ লিভার ক্যান্সার ধরা পড়েছে। হাত পায়ে ঘা উঠছে, চোখ হলুদ হয়ে গেছে , শরীরের  প্রতিটি হাড় বের হয়ে গেছে । প্রতি সপ্তাহে হাজার হাজার টাকা খরচ করে কেমো দিতে হয়। সম্পদ  বলতে ভিটে বাড়ী  টুকুই আছে। চিকিৎসার  জন্য গরু ছাগল সব বিক্রি  করে চিকিৎসা করা হয়েছে। এখন চিকিৎসার কথা বাদই দিলাম ছেলে মেয়ে নিয়ে চলাই কষ্ট।  ডাক্তার বলছে অপারেশন করাতে হবে। এ জন্য ছয় লাখ টাকা লাগবে। এলাকায়  ঘুরে ফিরে  সামন্য কিছু  টাকা উঠাইয়াছি। এত টাকা কই পাবো। টাকার  অভাবে মনে হয়   চিকিৎসা করা হবে না। আমি বাচতে চাই আমাকে সাহায্য করুন। সাহায্য পাঠানোর বিকাশ  নম্বর  রফিকুল ইসলাম  ০১৭৪৪৫২৬ ২০৩। 

এমএসএম / এমএসএম

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা

রায়গঞ্জে দুর্ঘটনায় দুই পা হারানো রফিকুলসহ ৮ জন পেলেন অটোরিকশা