বাঁশখালীতে এক মাদককারবীসহ ২ আসামী গ্রেফতার
বাঁশখালীতে থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার ও একই দিনে পৃথক অভিযান পরিচালনা করে ১৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও এক আসামীকে আটক করেছে পুলিশ।
দুই বছরের সাজা থাকা গ্রেফতার আসামী হল- উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার মৃত কালা আমিনের পুত্র মো. রমিজ।
একইদিনে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পুটখালী ব্রীজের দক্ষিণে জান্নাত এগ্রো ফার্মের সামনে পাকা রাস্তার উপর থেকে থানা পুলিশ এসআই মো.জসিম উদ্দীন সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মধ্যম হ্নীলা গ্রামের কম্বনিয়া পাড়ার রহমত উল্লাহর পুত্র মাহবুবুর রহমান প্রঃ সোনা মিয়া (৫১)কে আটক করা হয়, এসময় আটক আসামীর হেফাজত থেকে ১ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ জানুয়ারি) সকালে গোপন সংবাদ পেয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে এএসআই আজিজুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে কাথরিয়ার অলিশাহ মাজারের সামনে থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো.রমিজকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।
এবিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুই বছরের সাজার আসামী মো.রমিজকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ইয়াবাসহ আটককৃত আসামী মাহবুবুর রহমান প্রঃ সোনা মিয়ার বিরুদ্ধে মামলা রুজুপূর্বক তাকেও আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি