কাপ্তাইয়ের হাট-বাজারে মিলছে বল সুন্দরী বরই
নাম তার বরই, কেউ বা ডাকে কুল। তবে ছোট থেকে বড় সবার কাছেই বেশ জনপ্রিয় এই ফলটি। দেখতে সুন্দর, খেতে টক, মিষ্টি। সুস্বাদু এই ফলটির কদর রয়েছে সব খানে। পার্বত্য অঞ্চলের পাহাড় ও সমতলে বেশ ভালো ফলন হয়ে থাকে ফলটির। গত কয়েক দশকে পার্বত্য অঞ্চলে আম, কাঁঠাল, লিচু, আনারস ও অন্যান্য ফলনের পাশাপাশি কুল চাষ করে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় চাষীরা।
ন্যায্যমূল্য পাওয়া, অনুকূল আবহাওয়া ও অন্যান্য ফসলের তুলনায় খরচ এবং রোগবালাই কম হওয়ায় তাই কুল চাষ দিন দিন বাড়ছে। অনেক চাষী মৌসুমি চাষাবাদের পরিবর্তে স্থায়ীভাবে নিজের জমিতে কুল চাষ করছেন।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে বাউ কুল, আপেল কুল, নারকেল কুল, বল সুন্দরী এবং কাশ্মীরী কুল আবাদ হচ্ছে। তবে খেতে টক হওয়ায় দেশী জাতের কুলের চাহিদা কম। এক্ষেত্রে মিষ্টি জাতের কুলের চাহিদা রয়েছে সর্বত্র।
সম্প্রতি কাপ্তাই উপজেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকায় চাষকৃত এই বড়ই বা কুল বিক্রয় করতে আসতে চাষীরা। তবে হাট বাজারে বল সুন্দরী জাতের কুলের দেখা মিলছে বেশি। চাষীদের কাছ থেকে এই সুস্বাদু ফলটি কিনতে ভিড় করছেন ক্রেতারা। কেজি প্রতি ১৫০ থেকে ২০০ টাকা খুচরা দরে বিক্রয় হচ্ছে বলসুন্দরী জাতের কুল। কেউ কেউ কেজি ধরে কিনছে আবার কাউকে পাইকারী দরে ক্রয় করতেও দেখা গেছে।
কাপ্তাই উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলা ৫টি ইউনিয়নের প্রায় ১৫ হেক্টর জমিতে কুলের চাষ হয়। তৎমধ্যে বল সুন্দরী জাতের বড়ইয়ের চাষ হচ্ছে সবচেয়ে বেশি। হেক্টর প্রতি ২০ টনে সর্বমোট ৩শত টন কুলের চাষ হচ্ছে কাপ্তাইয়ে।
কাপ্তাইয়ের কুল চাষী সমিরণ তঞ্চঙ্গ্যা, স্বপ্না মারমা সহ কয়েকজন জানান, পাহাড়ের এসব কুল খেতে বেশ সুস্বাদু হওয়ার সারাদেশে এই কুলের কদর রয়েছে। ইতিমধ্যে উপজেলার বেশিভাগ বাগানের কুল পরিপক্ক হয়েছে। যার ফলে বর্তমানে স্থানীয় বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এই কুল বিক্রয় হচ্ছে। এবং প্রান্তিক চাষীরাও বেশ লাভবান হচ্ছেন।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ জানান, সাধারনত রবি মৌসুম অর্থাৎ শীতকালে এই কুল চাষের ফলন হয়ে থাকে। কাপ্তাই উপজেলার বিভিন্ন পাহাড়ী অঞ্চলে এই কুল বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে। এবং উপজেলা কৃষি অফিস থেকে স্থানীয় কুলচাষীদের বিভিন্ন সহযোগীতা ও পরামর্শ প্রদান করা হয়ে থাকে। প্রতিবছরের ন্যয় এবারও কাপ্তাইয়ের কুল চাষীরা লাভবান হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা