ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

তানোরে শহীদ মিনারে জুতাপায়ে মাদরাসা সুপার


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ১:২২

রাজশাহীর তানোরের গোকুল দাখিল মাদরাসা সুপার আব্দুল হামিদ জুতা পায়ে শহীদ মিনারে উঠে শহীদ মিনারের অবমাননা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় চত্ত্বরের শহীদ মিনারে এই ঘটনা ঘটেছে। এদিকে এখবর ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুশিল সমাজ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার তদন্ত করে অভিযুক্ত সুপারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয়ে যিনি এমন কাজ করতে পারে, তার কাছে জাতি কি আশা করতে পারে ? স্থানীয় সুশিল সমাজ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা অভিযুক্ত শিক্ষককে অপসারণ এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। উপজেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এর নিন্দা জানানোর ভাষা নাই, তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তির দাবি করেছেন।
জানা গেছে, গতকাল উপজেলার নারায়নপুর উচ্চ বিদ্যালয় মাঠে আহম্মদ চ্যারিটি সেন্টারের উদ্যোগে উচ্চ পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আহম্মদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শিক্ষা (প্রতিমন্ত্রী) প্রফেসর ড.আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিব ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম প্রমুখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন অনুষ্ঠান চলাকালীন সময়ে সুপার আব্দুল হামিদ জুতা পায়ে শহীদ মিনারে উঠে দীর্ঘ সময় খোশগল্প করেন। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেস্টা করেও মুঠোফোন বন্ধ থাকায় সুপার আব্দুল হামিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, এমন ঘটনার খবর তার জানা নাই। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে।

এমএসএম / এমএসএম

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর

‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ