ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ


মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি photo মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১২-২০২৫ দুপুর ৪:২২

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে দলীয় মনোনয়পত্র সংগ্রহ করেছেন ৬ প্রার্থী।  বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার হাবিবুল্লাহর অফিস থেকে বাগেরহাট-৪ আসনে এ ফরম সংগ্রহ করেছেন তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির-এর পক্ষে তার দলীয় নেতাকর্মীরা, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডক্টর এস এম রহমান হালিম (তনু) ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান।   এ ছাড়াও  জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জোটের পক্ষে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের কেন্দ্রীয় সভাপতি সোমনাথ দে, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এম এ এইচ সেলিম, জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।  
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা নুরুল ইসলাম মোল্লা, নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ফরাজী সুজন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী মঞ্জুরুল আলম মঞ্জু, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর কাজী, তাঁতীদল নেতা মনিরুল ইসলাম, তাঁতীদল নেতা লাল মিয়া খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।  
বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নিজ দলের প্রতিক ধানের শীষ পেয়ে  মাঠে লড়বেন বলে প্রত্যাশা করছেন তারা। 
এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান মনোনয়ণ সংগ্রহ করে বলেন, ২% মানুষের গণতন্ত্র আছে ৯৮% মানুষের গণতন্ত্র নেই। এ গণতন্ত্রের মুক্তির জন্য তিনি প্রার্থী হয়েছেন। দেশে পুর্নগনতন্ত্র প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষের প্রত্যাশা পুরন হবে। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার