ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড


মহেশখালী প্রতিনিধি photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১২-২০২৫ দুপুর ৪:২০

কক্সবাজারের মহেশখালীতে সরকারের কার্ড বিতরণের নামে উপকারভোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে এক ডিলারকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
২৩ ডিসেম্বর মঙ্গলবার খাদ্যবান্ধব কর্মসূচির নিয়োগপ্রাপ্ত উপজেলার হোয়ানক বাজার ডিলার আজিজুল হককে এই আদেশ দেন আদালত।

জানা যায়, কার্ড বিতরণের নামে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করছেন আজিজুল। এমন অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে উপজেলা খাদ্য কর্মকর্তা আওয়াই মং চাক অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন।

তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ডিলার দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সরকারি নির্দেশনা অমান্য ও আইন ভঙ্গের দায়ে ডিলার আজিজুল হকেকে ২ (দুই) মাসের কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম। 

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত