বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার
ফ্রেন্ডশিপ প্রজেক্টের কোর্স সমাপনী ও সনদ বিতরণ
বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার (বিএলএসডিসি) পরিচালিত এবং ফ্রেন্ডশিপ প্রজেক্টের উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বিএলএসডিসির মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের ইনচার্জ মেজর মো. গোলাম হায়দারের (অব.) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এডুকেশন প্রগ্রাম, ফ্রেন্ডশিপ প্রজেক্ট রেজা আহমেদ। অনুষ্ঠানে শিক্ষার্থী শাহিন আলম বলেন, ‘বসুন্ধরা ও ফ্রেন্ডশিপকে ধন্যবাদ জানাই। আমাদের মতো অজপাড়া গায়ের সন্তানদের তারা নিজ খরচে কাজ শিখিয়ে আজ সার্টিফিকেট প্রদান করছেন। আমি এখানে তিন মাস ইলেকট্রনিকসের কাজ শিখেছি। এখন আমি এই সার্টিফিকেট ও মেধা কাজে লাগিয়ে চলতে পারব।’ মো. রাসেল নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমি তিন মাসে ফ্রিজের কাজ শিখেছি। এখানকার শিক্ষকরা আমাদের হাতেকলমে কাজ শিখিয়েছেন। এখন আমাকে একটি ফ্রিজ সম্পূর্ণ খুলে দিলে তা ঠিক করে ফেলব। আমি এ জন্য ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপকে।’
প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমেদ বলেন, বসুন্ধরা গ্রুপ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি প্রশিক্ষণের গুণগত মানের প্রশংসা করেন এবং এর মাধ্যমে তরুণদের জীবনে ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করেন। প্রধান অতিথি বলেন, বসুন্ধরার এ প্রশিক্ষণ সেন্টার থেকে কী শিখলে এবং কী করছো, সেটা দেখে তোমাদের পরিবারের ও সমাজের অন্যরাও কাজে লাগাবে। শুধু স্কিল ডেভেলপমেন্ট করলে হবে না, সেটাকে ইতিবাচক কাজে লাগাতে হবে। আমরা তোমাদের ভালো শিক্ষার্থী নয়, সুনাগরিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।
আরো বক্তব্য দেন মো. অলিভ হুসাইন (অলিভ) ফ্রেন্ডশিপ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এডুকেশন ফ্রেন্ডশিপ, শিক্ষার্থী মো. শাহিন আলম ও মো. শাকিল মিয়া।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন