নীল সাগরের পাড়ে তাহসান-রোজার ‘মধুর মুহূর্ত’
নতুন বছরের শুরুতে সকলকে চমকে মেক আপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এখন হানিমুনের উদ্দেশে এই নতুন দম্পতি আছেন মালদ্বীপে। সেখানে চমৎকার সময় কাটাচ্ছেন তারা, তা স্পষ্ট।
হানিমুনে গিয়ে তাহসান কোনো ছবি শেয়ার না করলেও তার স্ত্রী রোজা আহমেদ ভাগ করে নিয়েছেন দারুণ কিছু ছবি ও ভিডিও। সেখানে ভেসে ওঠে দুইজনের ভালোবাসায় মাখা এক ‘মধুর মুহূর্ত’। এ সময় তাহসান-রোজা দম্পতির চোখে-মুখে দেখা যায় রোম্যান্টিক আবহ; উচ্ছ্বাসের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত তারা।
ছবিতে দেখা যায়, মালদ্বীপের নীলচে পানির সৈকতে দাঁড়িয়ে রোজা। বালিতে তাদের পায়ের ছাপও স্পষ্ট। লাল গাউনে সাগরপাড় থেকে তাহসানের দিকে হাত বাড়িয়ে তাকিয়েছেন রোজা; সঙ্গে সঙ্গেই 'লালপরী' স্ত্রীকে ক্যামেরাবন্দি করলেন গায়ক।
এদিন রোজার লালের সঙ্গে রং মিলান্তি ছিল তাহসানেরও। লাল শার্টে স্ত্রীকে বাহুডোরে আগলে নেন তাহসান। সেই পোস্টের ক্যাপশনে রোজা লেখেন, ‘জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে, এই ভালোবাসা যেমন শক্তিশালী, তেমন ঐশ্বরিক।’তাহসান-রোজার এই রোম্যান্টিক মুহূর্ত নিমিষেই নজর কাড়ে নেটিজেনদের; রীতিমতো মুগ্ধতা ছড়ান তাদের অনুরাগীরা।
এর আগে গত ৪ জানুয়ারি সন্ধ্যায় রোজা আহমেদের গলায় মালা দেন তাহসান। এরপর গত ৭ জানুয়ারি সকালে তারা হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপ রওনা হয়।
এমএসএম / এমএসএম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না