সিংড়ায় নকল মুর্তি, মাদক ব্যবসা বন্ধের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ সভা
নাটোরের সিংড়ায় অবৈধ নকল মুর্তি, মাদক ব্যবসার মাধ্যমে হয়রানী, প্রতারনা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করেছে পিপুলশন গ্রামের শত শত কৃষক, শ্রমিক, শিক্ষক সহ সর্বস্তরের জনগণ।
সোমবার দুপুর ৩টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপুলশন গ্রামে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কৃষক ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন, শিক্ষক আবুবক্কর, কৃষক হাফিজুর রহমান মাসুদ আলী, মাস্টার বুলবুল হোসেন, নিতেশ কুমার, নাজিম উদ্দীন সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, পিপুলশন, দড়িপাড়া গ্রামে অবৈধ নকল মুর্তি ব্যবসা, ইয়াবা, মাদক ব্যবসা, সরকারি রাস্তা দখল ও সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধ করতে হবে।
তারা আরো বলেন, এই নকল মুর্তি ব্যবসা করে দেশের বিভিন্ন জায়গায় মানুষদের সাথে প্রতারনা করা হয়। এসব ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন গ্রামবাসী। মিথ্যা মামলার হয়রানি বন্ধের দাবিও জানান তারা।
এমএসএম / এমএসএম
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক