গৃহ শ্রমিকদের ১১ দফা দাবি
শ্রম সংস্কার কমিশনের প্রধানসৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেছেন, গৃহশ্রমিকের যেসকল শ্রমিকের জন্য নিয়োগপত্র নেই, তাদের জন্য অন্তত মাতৃত্বকালীন ছুটির একটা নীতি করা অত্যন্ত জরুরী। রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে, সংস্কার কমিশনের সাথে জাতীয় গার্হস্থ নারী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই সেক্টরে সমস্যা গুলো যেহেতু আমরা জানি, তাই সবার মনে রাখতে হবে, কোনো কাজই একদিনে সম্ভব হয় না। আমরা বিশ্বাস করি আমরা পারবো। আজকের এই কমিশন সকলেরই সংগ্রামেরই অংশ। আমরা সবাই মিলে যদি উদ্যোগী হই, অধিকার নিয়ে সোচ্চার থাকি, অবশ্যই আমাদের সুপারিশ অর্জন করা সম্ভব।
কমিশনের সদস্য রাজেকুজ্জামান রতন বলেন, কমিশনের কিছু করে দেওয়ার ক্ষমতা না থাকলেও লিখে দেওয়ার ক্ষমতা আছে।
সভায় গৃহশ্রমিকদের শ্রম আইনের আওতায় অন্তর্ভুক্ত করার জন্য শ্রম সংস্কার কমিশনের কাছে ১১ দফা সুপারিশমালা জমা দিয়েছেন জাতীয় গার্হস্থ নারী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ওই মতবিনিময় সভায় এই দাবিগুলো তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার।
সভায় জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন গৃহশ্রমিকদের শ্রম আইনের আওতায় অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা হয়। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার বলেন, গৃহশ্রমিকদের অধিকার ও মর্যাদা সুরক্ষার জন্য শ্রম আইন সংশোধন করে তাদের স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি। ২০১৫ সালে প্রণীত গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতি এখনো বাস্তবায়িত হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।
তার প্রস্তাবিত ১১ দফা সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হলো:
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ সংশোধন করে গৃহশ্রমিকদের স্বীকৃতি প্রদান, গৃহশ্রমিকদের সংগঠিত হয়ে অধিকার আদায়ে আইনগত সহায়তা, পৃথক নিম্নতম মজুরি বোর্ড গঠন, গৃহশ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং পেনশন সুবিধা।
কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ এর সভাপতিত্ত্বে জাতীয় গার্হস্থ নারী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাকিল আখতার চৌধুরী, রাজেকুজ্জামান রতন সহ অনেকে। এছাড়া সভায় ইউনিউওনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবুল হোসাইন, মুর্শিদা আখতার, শাহানুর বেগম, মাহানুর বেগম সহ আরও অনেকে।
এমএসএম / এমএসএম
তারেক রহমানের সমর্থন চায় মেয়র প্রার্থী শামীম আহমদ
উত্তরায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকা রেঞ্জের আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত
সোসাইটি অব অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড-নেক সার্জারির নতুন কমিটি নির্বাচিত
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উদ্যোগে স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত
সোসাইটি অব অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড-নেক সার্জারির নতুন কমিটি নির্বাচিত
অলি উল্লাহ ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাহিত্য চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশ সেবায় উদ্ভুদ্ধ করতে হবে
বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিলে রেজাউল সভাপতি ও ইয়ারুল সাধারণ সম্পাদক নির্বাচিত
রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০
শাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল
বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত