অপরিবর্তিত থাকছে একাদশ
সিরিজ শুরুর আগেই হেড কোচ রাসেল ডোমিঙ্গো বলেছিলেন, প্রথম দুই ম্যাচ কিপিং করবেন নুরুল হাসান সোহান। পরের দুটিতে মুশফিকুর রহিম। প্রথম দুই ম্যাচ তো শেষ। আজ (রোববার) তৃতীয় খেলায় কোচের কথা ধরলে উইকেটরক্ষক বদলাবে। সোহানের বদলে কিপিং করবেন মুশফিক। আসলেই কি তাই হবে? সত্যিই উইকেটের পেছনে আবার গ্লাভস হাতে দেখা যাবে মুশফিককে? কী ভাবছে টিম ম্যানেজমেন্ট? এ প্রশ্নের আনুষ্ঠানিক উত্তর মেলেনি, অপেক্ষা করতে হবে বিকেল সাড়ে ৩টায় টসের সময় পর্যন্ত। তবে একটি ইঙ্গিত মিলেছে দলের অনুশীলন থেকে।
শনিবার ছিল বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন। বরাবরের মতো ঐচ্ছিক অনুশীলন হলেও মাঠে হাজির ছিলেন মুশফিক। কিন্তু একবারও কিপিং গ্লাভস হাতে নিতে দেখা যায়নি এ অভিজ্ঞ ক্রিকেটারকে। শনিবারের অনুশীলনে উইকেট কিপিংয়ের চর্চা করেননি মুশফিক। এ থেকে আঁচ পাওয়া যায়, হয়তো আজও কিপিং গ্লাভস থাকবে সোহানের হাতেই।
এদিকে, সৌম্য সরকার প্রথম দুই ম্যাচে খেলেননি। লিটন দাসের সঙ্গে ওপেন করছেন নাইম শেখ। প্রথম ম্যাচে কেউ রান পাননি। দ্বিতীয় ম্যাচেও ০ রানে ফিরে যাচ্ছিলেন লিটন দাস। রানের খাতা খোলার আগেই জীবন পেয়ে ৩৩ রান করেছেন তিনি।। নাইমের ব্যাট থেকে ৩৯ বলে এসেছে ৩৯ রান। সেভাবে কারো কাছে ক্যাচ দিয়ে না বাঁচলেও নাইম যে খুব আস্থা-আত্মবিশ্বাস নিয়ে খেলেছেন; এমন নয়। আর স্ট্রাইক রেটও ভালো ছিল না। দুই ওপেনার কিছু এলোমেলো শট খেললেও শেষ পর্যন্ত প্রথম উইকেটে ৫৯ রানের জুটি গড়তে সক্ষম হন। বলার অপেক্ষা রাখে না, ওই ভিতের ওপর দাঁড়িয়েই ৬ ম্যাচ পর ১২০-১৩০-এর ঘর পার হয়ে ১৪১ রান করে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
কাজেই এ ম্যাচে ওপেনিং জুটিতে পরিবর্তনের সম্ভাবনা কম। তারপরও প্রশ্ন থেকে যায় আরেকটি জায়গা নিয়ে। দ্বিতীয় ম্যাচে কিছুই করতে না পারা (৪ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য) সাইফউদ্দিনকে কি আরো এক ম্যাচে সুযোগ দেয়া হবে? নাকি তার জায়গায় ফেরানো হবে শরিফুল ইসলামকে?
জামান / জামান
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি