নরসিংদীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নরসিংদী সদর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে সদর উপজেলার মাধবদীর পাঁচদোনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. সালাউদ্দিন হক (৩০)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার মো. জহিরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সোয়া ১০টার দিকে মোটরসাইকেলে করে সালাউদ্দিন হকসহ দুজন পাঁচদোনা মোড় অতিক্রম করে মাধবদীর দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মো. সালাউদ্দিন মহাসড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকটির চাপায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সালাউদ্দিন। তবে তাঁর সঙ্গে থাকা অপরজনের কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে সালাউদ্দিনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মর্গে পাঠায়।
ইটাখোলা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা