পিরোজপুরে মহিলা কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
পিরোজপুরে মহিলা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ই জানুয়ারি) সকালে পিরোজপুর সরকারি মহিলা কলেজ মাঠে উক্ত সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক।
প্রধান অতিথি নাজিমুল হক বলেন, যেহেতু তিনি এই মাটির সন্তান পিরোজপুর সরকারি মহিলা কলেজের উন্নয়নের জন্য যা কিছু করা দরকার সবকিছুই তিনি করবেন। তিনি আরও বলেন আমি আমার অফিসের ও ব্যক্তিগত নাম্বার আপনাদেরকে দিয়ে যাচ্ছি যেকোনো সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের পরিচয় গোপন রেখে সমাধানের চেষ্টা করবে বাংলাদেশ পুলিশ।
এ সময় আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামি পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এম এ কালাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে দুপুরে মধ্যাহ্নভোজ ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ