ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ির গুইমারায় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব মেলা অনুষ্ঠিত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৩-১-২০২৫ বিকাল ৫:২৯

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার।

সোমবার (১৩ জানুয়ারী ২০২৫) সকালে গুইমারা মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত যুব মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লি উন্নয়ন কর্মকর্তা এবিএম কামরুজ্জামান, গুইমারা সরকারি কলেজ অধ্যক্ষ নাজিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শামীম হোসেন, গুইমারা গভ মডেল হাই স্কুল প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদারসহ বিভিন্ন সরকারি বে-সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিগণ, সাংবাদিক ও শিক্ষার্থীরা উক্ত মেলায় অংশ গ্রহণ করেন।

উক্ত মেলায় মোট ৬ট স্টল অংশ গ্রহণ করেন। স্টলগুলো হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের জুলাই গণঅভ্যূথানের বিভিন্ন ছবি প্রদর্শন, মেডিক্যাল চেকাপের ব্যবস্থা, জালিয়াপাড়া রেঞ্জ কর্তৃক বৃক্ষরোপনের গুরুত্ব সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রদর্শনী, শীতকালীন বিভিন্ন পিঠা বিক্রয়ের স্টল, গুইমারা গভ মডেল হইস্কুলে কর্তৃক বই বিক্রয়ের স্টল অংশ গ্রহণ করেন।

যুব মেলার বিভিন্ন স্টল উদ্বোধন ও পরিদর্শন শেষে গুইমার মডেল হাইস্কুল অডিটরিয়ামে বির্তক প্রতিযোগীতা ও তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর

‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ