ধামইরহাটে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় দুই দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। পরে উপজেলা তথ্যসেবা অফিসার মোসা. ইসকিতা আফরিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ধামইরহাট এম এম সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন। সবশেষে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসবমূখর পরিবেশে অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা