কেশবপুরে তারুণ্যের উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ এবং ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (১৩ জানুয়ারি) সাকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়া উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র্যালি, সেমিনার ও শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু'র সঞ্চালনায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, পৌর বিএনপি'র সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস ও পৌর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জাকির হোসেন। আরো বক্তব্য রাখেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক সম্রাট হোসেন প্রমূখ।
এমএসএম / এমএসএম
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক