ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাজশাহীতে কৃষি বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৪-১-২০২৫ দুপুর ২:১৭

রাজশাহীতে কৃষি বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙগলবার (১৪ জানুয়ারি) সকালে নগরীর নওদাপাড়া এলাকায় একটি সম্মেলন কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল ও এফএও  এর আয়োজনে আঞ্চলিক কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কৃষি  সম্প্রসারণ অধিদপ্তরের  অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো: মোতালেব হোসেন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাটোরের উপ-পরিচালক  মো: আব্দুল ওয়াদুদ, নওঁগার উপপরিচালক মো: আবুল কালাম আজাদ, রাজশাহীর উপ-পরিচালক মোছা: উম্মে সালমা। কর্মশালায়   স্বাগত বক্তব্য প্রদান করেন ড. মো: দিলোয়ার আহমেদ চৌধুরী হোসেন, শস্য উৎপাদন বিশেষজ্ঞ, FAO, বাংলাদেশ । 

কৃষি  সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. পলাশ সরকারের সভাপতিত্বে কর্মশালায় কারিগরি  সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো: দিলোয়ার আহমেদ চৌধুরী, শস্য উৎপাদন বিশেষজ্ঞ, FAO, বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশের কীটনাশকের ব্যবহার অত্যন্ত বেশি। কৃষকদের ও কীটনাশক ব্যবসার সাথে জড়িত কোম্পানি এবং  ডিলারকে কীটনাশকের ব্যবহারবিধি সম্পর্কে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির জন্য আজকের এই আয়োজন। 

কর্মশালায় মাঠ পর্যায়ে খুচরা বালাইনাশকের এক্সেল শিট প্রস্তুতকরণ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন  তানজিলা ইসলাম, মনিটরিং ও মূল্যায়ন বিশেষজ্ঞ,  FAO বাংলাদেশ। কর্মশালায় প্রধান অতিথি  ড. মো: মোতালেব হোসেন তার বক্তব্যে বলেন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্বউদ্যোগ বালাইনাশকের ডিলার ও কৃষক পর্যায়ে প্রশিক্ষণ ও সচেতনাবৃদ্ধি করে থাকে। যাতে সঠিক বালাইনাশকের ব্যবহার নিশ্চিত হয়। উপস্থিত সকলকে ব্যবহার বিধি মেনে বালাইনাশক ব্যবহার নিশ্চিত করার জন্য আহবান জানান। 

কর্মশালায় রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশিক্ষণ অফিসার, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার
প্রোগ্রাম; মনিটরিং ও মূল্যায়ন অফিসার,  কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, বালাইনাশক কোম্পানি প্রতিনিধি, বালাইনাশক ডিলার, কৃষক প্রতিনিধি, রাজশাহী কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার  মোঃ শরিফুল ইসলাম সহ দেড় শতাধিক  প্রতিনিধি অংশ নেন।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত