পিরোজপুরে তারুণ্যের উৎসব আয়োজন উপলক্ষ্যে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার তরুনদের নিয়ে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুরে তারুন্যের উৎসব আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো: আশরাফুল আলম খান । আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ বিষয় সাংবাদিকদের অবহিত করেন জেলা প্রশাসক মো: আশরাফুল আলম খান। তিনি জানান, পিরোজপুরে তারুণ্যের উৎসব ক্যাম্পেইন আগামি ১৯ জানুয়ারী হতে শুরু হবে। ক্যাম্পেইন চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাম্পেইনটি সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই পিরোজপুর জেলা প্রশাসনের কার্যালয়ে বিভিন্ন পেশা জীবিদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে ক্রিকেট, ভলিবল, কাবাডি সহ বিভিন্ন ধরনের খেলাধুলা,সপ্তাহব্যাপি মেলা, বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযেগিতার আয়োজন করা হয়েছে। মাসব্যাপি অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহন সহ সফল ও সুন্দর করতে আহবান জানন জেলা প্রশাসক।
এ সময় পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো: আলাউদ্দীন ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু