গুরুদাসপুরে ৪৬তম বিজ্ঞান মেলার উদ্বোধন
"জ্ঞান- বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে দুইদিন ব্যাপি ৪৬তম বিজ্ঞান মেলা ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ওই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ইউএনও ফাহমিদা আফরোজ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৫ টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহন করে। বক্তব্য শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তত্ত্বাবধানে মেলায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের আবিষ্কারক বিজ্ঞান সম্মত উদ্বোধনী পরিদর্শন করেন ইউএনও।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, কৃষি অফিসার হারুনর রশীদ, সমবায় অফিসার রবিউল রানা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি