আবারও বিতর্কে জড়ালেন উর্বশী
আবারও বিতর্কে জড়ালেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছেন। এদিকে বক্স অফিসে ছবি সফল হয়েছে, এমনটা দাবি প্রযোজকদের। সব মিলিয়ে একটি পার্টির আয়োজন করা হয়। সেখানে নন্দমুরির ভাবভঙ্গি দেখে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই পার্টিতে স্যাটিনের শাড়িতে হাজির হন উর্বশী। কেক কাটেন নন্দমুরির সঙ্গে। তারপর ‘দাবিডি দিবিডি’ গানে নাচতে শুরু করেন দু’জনে। নাচতে নাচতে অভিনেত্রীর শাড়ির কুঁচির দিকে হাত বাড়িয়েছেন অভিনেতা। অভিনেত্রী সরে সরে গেলেও নন্দমুরি নাচ থামাননি। এই নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই আবারও নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন উর্বশী। শুধু এই ঘটনাই নয়, সিনেমার প্রচারে গিয়ে উর্বশীর হাতে এমনভাবে হাত রাখেন তাতেও নায়িকার মুখের অভিব্যক্তি বদলে যায়। সেটাও চোখে পড়েছে অনুরাগীদের। যদিও এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি উর্বশী।
Aminur / Aminur
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না