সম্পর্ক থাকলে ভয় তো থাকবেই : সোহিনী
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। ২০০৮ সালে টেলিভিশন ধারাবাহিক নাটক ‘রাজপথ’ দিয়ে ছোটপর্দার যাত্রা শুরু করেন। এরপর ‘রূপকথা নয়’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র আত্মপ্রকাশ ঘটে।
নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এদিকে পরিচালক দিব্য চ্যাটার্জির পরিচালনায় নতুন ছবি ‘অমর সঙ্গী’তে প্রথমবার জুটি বাঁধলেন বিক্রম চ্যাটার্জি ও সোহিনী সরকার।
ছবির গল্প থেকে জানা যায়, শরীরী হোক বা অশরীরী, তা যেমনই হোক না কেন প্রেম তো প্রেমই। ঠিক যেমনভাবে ছাদে বৃষ্টিতে ভিজে, বাড়ির নানা কোনায়, অলিগলিতে প্রেম করে চলেছে ‘অনুরাগ ও জয়ী’। একজন আছেন, আরেকজন নেই কিন্তু তাদের মধ্যে যা আছে তা হল প্রেম।
এদিকে মুক্তি পেয়েছে এই ছবির একাধিক গান। ‘অনুরাগ-জয়ী’র অদ্ভুতু প্রেম নিয়ে বিক্রম ও সোহিনীর কথায়, ‘আমরা একে অপরের বন্ধু অনেকদিন থেকেই। এর আগে বিজ্ঞাপনে শুটিং করেছি, নাচও করেছি তবে প্রথমবার জুটি হিসেবে অভিনয় করলাম তাও আবার প্রেমের ছবি এবং সম্পূর্ণ অন্য ধারার প্রেমের ছবি। এই ছবিতে একদিকে যেমন রয়েছে প্রেম, অন্যদিকে আবার ভয়।’
তারা আরও বলেন, ‘প্রেম যেখানে, ভয় তো সেখানে থাকবেই। প্রথমে প্রেম থাকে তারপর আস্তে আস্তে ভয় বাড়ে। অদ্ভুতভাবে অনুরাগ ও জয়ীর ক্ষেত্রেও ঠিক তেমনটাই। তবে এমন প্রেম আমরা জীবনে প্রত্যেকেই চাই, হয়ত প্রত্যেকের জীবনে একবার হলেও আসে। প্রত্যেকে এই ছবি দেখে নিজেদের জীবনের সঙ্গে মেলাতে পারবেন।’
বিক্রমের কথায়, ‘আমার প্রথম প্রেমের ক্ষেত্রে ছাদ একটা বড় অংশ ছিল।’ সোহিনী বলেন, ‘ছাদ আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, জীবনের নানা মুহূর্তের স্মৃতি থাকে ছাদে। ছাদে প্রেম তো অবশ্যই করেছি।’
এমএসএম / এমএসএম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না