শিবচরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই প্রাথমিক বিদ্যালয়
মাদারীপুরের শিবচরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেট ঘর। মঙ্গলবার রাত ১২টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর-বাঁচামারা খলিফা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে টিনশেট ঘরের পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর-বাঁচামারা খলিফা কান্দি গ্রামের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেট ঘরে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে খবর দেয়া হয় শিবচর উপজেলা ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই এলাকাবাসী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগেই পুড়ে ছাই হয়ে যায় টেনশেট ঘরটি।
এলাকাবাসীর অভিযোগ, একদল দুর্বৃত্ত নাশকতার জন্য বিদ্যালয়ের ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
শিবচর ফায়ার সার্ভিসের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। পরে মাঝপথ থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ফেরত আসে। শুনেছি একটি টিনশেট ঘর পুড়ে গেছে।
শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উত্তম কুমার সরকার বলেন, এটি একটি পরিত্যক্ত টিনশেট ঘর। সরকারি তালিকাভুক্ত কোন প্রাথমিক বিদ্যালয় নয়। এই টিনশেট ঘরে গ্রামের পাঠশালার মত কার্যক্রম চলতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ