ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৫-১-২০২৫ দুপুর ৩:৩৯

খুলনা জেলায় মাসিক অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন। এছাড়াও সহকারী উপ-পুলিশ পরিদর্শক ক্যাটাগরিতে আলতাফ হোসেন নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার(১৪ জানুয়ারি ) খুলনার শিরোমণির পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার টি এম মোশারাফের হোসেনের সভাপতিত্বে ২০২৪ সালের ডিসেম্বর মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার টি এম মোশারাফ হোসেন বিদায়ী বছর( ২০২৪ ডিসেম্বর) তুলনামূলক অপরাধ বিবরণী পর্যালোচনা করেন। এসময় আইনশৃঙ্খলা -তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃংখলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখায় ইন্সপেক্টর(অফিসার ইনচার্জ) ক্যাটাগরিতে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সবজেল হোসেনকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত করেন। এছাড়াও এএসআই (নিঃ) ক্যাটাগরিতে পাইকগাছা থানার এএসআই (নিঃ) মোঃ আলতাফ মাহমুদ পুরুস্কৃত গ্রহন করেন। শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিতদের সনদপত্র ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করেন পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত