শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রম আইন সংস্কার খুবই জরুরী
শ্রম কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শ্রম আইন সংস্কার খুবই জরুরী।
মঙ্গলবার বিকেলে রাজধনীর সেগুনবাগিচায় শ্রম ভবনে, বিভিন্ন জাতীয় ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে শ্রম সংস্কার কমিশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় তিনি এসব কথা বলেন। সময় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে বিস্তারিত আলোচনা হয় এবং সবাই একমত হন যেসকল বিষয়। তার মধ্যে রয়েছে:-
গণঅভ্যুত্থান ও শ্রমিক হত্যাকাণ্ডের বিচার দাবি, শ্রম আইন সংস্কার ও বাস্তবায়ন, ট্রেড ইউনিয়ন গঠনে বাধা দূর করা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ, শ্রম আইন বাস্তবায়নে তদারকি ব্যবস্থা জোরদার, শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান।
কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জনাব রাজেকুজ্জামান রতন, জনাব সাকিল আখতার চৌধুরী, জনাব আনোয়ার হোসাইন, জনাব আরিফুল ইসলাম সহ অন্যান্যরা।
এর আগে একই দিন দুপুরে স্কুলের দপ্তরী কাম প্রহরীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত প্রায় ৩৭ হাজার দপ্তরী কাম প্রহরী তাদের চাকরি স্থায়ীকরণ এবং কর্মঘন্টা নির্ধারণের দাবী করেন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে আসলেও স্থায়ীকরণ না হওয়ায় ক্ষুব্ধ। প্রাথমিক দপ্তরীরা সরকারি নির্দেশনা অনুযায়ী নিযুক্ত হলেও আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত হওয়ায় স্থায়ী কর্মচারীর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তারা ইনক্রিমেন্ট, পাহাড়ি ভাতা প্রাপ্তির মতো সুযোগ থেকেও বঞ্চিত। এই সমস্যা সমাধানে তারা শ্রম সংস্কার কমিশনের সাথে আলোচনা করেছেন। তাদের উল্লেয়খযোগ্য দাবীগুলোর মধ্যে অন্যতম, সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে আসায় তাদের চাকরি স্থায়ী করা এবং কর্মঘন্টা নির্ধারণ করা হোক।
সভায় কমিশন প্রধান জনাব সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ তাদের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন দায়িত্ব, ভাতা, ওভারটাইম নিয়ে সুনির্দিষ্ট দাবী লিখিত আকারে পেশ করতে বলেন।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়