ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নাটকীয়তা শেষে অনুশীলনে দুর্বার রাজশাহী


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ১২:৪

দিনভর নাটকীয়তা আর লজ্জাজনক এক অধ্যায় পার করে অবশেষে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দল দুর্বার রাজশাহী। আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। তার আগেই নিজেদের সামগ্রিক কার্যক্রম বন্ধ করে রেখেছিল এই ফ্র্যাঞ্চাইজি। বিপিএলে প্রায় অর্ধেক পার করে ফেললেও এখন পর্যন্ত পারিশ্রমিকের ১ টাকাও বুঝে পাননি দুর্বার রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা। 

এই নিয়ে দলের সদস্যদের ভেতর ছিল ক্ষোভ। তারই প্রেক্ষিতে গতকাল অনুশীলন করার কথা থাকলেও শেষ পর্যন্ত অনুশীলন করেননি রাজশাহীর ক্রিকেটাররা। পরে দিনভর চলেছে নানা নাটকীয়তা। সন্ধ্যায় হয়েছে বৈঠক। এরপর রাজশাহী কর্তৃপক্ষের থেকে মিলেছে নিশ্চয়তা। তাদের প্রতিশ্রুতি মেনে আজ বৃৃহস্পতিবার সকালেই দেখা গেল দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সকালে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। অধিনায়ক এনামুল হক বিজয়ও রয়েছেন অনুশীলনে।

এর আগে গতকাল রাজশাহী ফ্র্যাঞ্চাইজির এক খেলোয়াড় নিশ্চিত করেন, পারিশ্রমিক না পাওয়ার কারণে অনুশীলন স্থগিত রেখেছেন দলের ক্রিকেটাররা। খেলোয়াড়দের পক্ষে থেকে বলা হয়েছিল তারা অনুশীলন বর্জন করেছেন। যদিও ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বলা হয়েছে ভিন্ন সুরে। তাদের দাবি, পারিশ্রমিকের সঙ্গে অনুশীলন না করার কোনো সম্পর্ক নেই। রাজশাহীর অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ বলেন, ক্রিকেটারদের চাওয়াতেই নির্ধারিত অনুশীলন বাতিল করে তাদের বিশ্রাম দেওয়া হয়েছিল।

গণমাধমের মুখোমুখি হয়ে জায়েদ বলেন, ‘আমরা তাদের বিশ্রাম দিয়েছি। পেমেন্টের কোন ইস্যু ছিল না। পেমেন্টের ব্যাপারে ইতোমধ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল ১৬ তারিখ বিকেল বা দুপুরের পর পর আমরা পেমেন্টগুলো দিয়ে দেব। সে অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট কাজ করছি এবং প্রতিটা ক্রিকেটারই জানে।’

এর আগে, ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে থাকা এক ক্রিকেটার জানান, বিপিএল মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পাননি। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক বুঝে পাননি। অবশ্য জানা গেছে, ২৫ শতাংশ করে পারিশ্রমিক পেয়েছেন কোচরা। 

দীর্ঘদিন পর বিপিএলে ফিরে এসে খুব একটা চমক দেখাতে পারছে না রাজশাহী। ৬ ম্যাচে মাত্র দুই জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদরা। চট্টগ্রাম পর্বে চারটি ম্যাচ খেলার কথা রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। আগামী ১৭ জানুয়ারী সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা