মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম
মির্জাগঞ্জে জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে উপজেলার কাঁঠালতলি গ্রামের হাতেম আলী খানের দুই ছেলে মঞ্জু খান ও হারুন খান কে কুপিয়ে জখম করে একই বাড়ির বাসিন্দা রশিদ খান (৬৬) পিতা: মৃত্যু,গোলাপ খান, মো: শহীদ খান(৩৮) পিতা: মো: রশিদ খান,মো: রফিক খান(৩৬)পিতা: মো: রশিদ খান।
উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে (শুক্রবার) দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,মো: মঞ্জু খান, মো: হারুন খান, মো: রুবেল খান, পিতা: মো: মঞ্জু খান।
ভুক্তভোগী মঞ্জু খান বলেন, দীর্ঘদিন যাবত আমার চাচা রশিদ খান আমাদের জমি বুঝিয়ে না দিয়ে জবরদখল করে ভোগ করে আসছে। বিভিন্ন সময় জমি বুঝিয়ে দেয়ার কথা বললে তারা আমাদেরকে গালমন্দ সহ প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয় পর্যায়ে একাধিক বার গণ্যমান্য ব্যক্তিদের কাছে শালীস বিচার দিলে তাও তারা মানে না। ঘটনার দিন (১০/১/২০২৫/শুক্রবার) বেলা সাড়ে ১১টার দিকে আমরা আমাদের বাড়ির উঠানে বসে জমি নিয়ে কথা বলছিলাম।তারা পূর্ব পরিকল্পিতভাবে রশিদ খান রশিদ খানের ছেলে শহীদ খান, রফিক খান ,তার ছেলের স্ত্রী মীম, জান্নাতি , ও আরো অজ্ঞাত লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে।এ সময় দেশীয় অস্ত্র দিয়ে আমাকে ও আমার ভাই হারুন খান ও আমার ছেলে রুবেল খান কে কুপিয়ে জখম করে।
আমাদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়।আমাদের উদ্বার করে উপজেলা হাস্পাতালে নিয়ে আসেন। আমাদের প্রানের ঝুঁকি থাকায় আমার মা নারগিস বেগম মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জরুরি বিভাগের চিকিৎসক জাবের বলেন, দুজনার মাথায় কোপ ও বিভিন্ন স্থানে যখম রয়েছে ও এক জনের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তবে, তারা এখন আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে৷ অভিযুক্ত মো: রশিদ খানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন,ওই ঘটনায় নার্গিস আক্তার নামে একজন বাদী হয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
জয়পুরহাটে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
টঙ্গী তুরাগ নদীতে গোসল করতে নেমে আর ফেরা হলো না : সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল দুই স্কুলছাত্রের
ফরিদপুর মধুখালীতে হৃদয় দাস এর ইসলাম ধর্ম গ্রহণ বর্তমান নাম মোঃ জায়েদ
পেকুয়া-কুতুবদিয়ায় কৃষকদের দক্ষতা বাড়াচ্ছে কৃষি সম্প্রসারণের কার্যক্রম
মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণ