ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডারে ৪০ শতাংশ ছাড়!
বাংলাদেশের জনপ্রিয় ফুডি অ্যাপ এবার ডোমিনোজ পিৎজার সঙ্গে নতুন এক অংশীদারিত্বে যুক্ত হয়েছে। এর মাধ্যমে দেশের গ্রাহকদের জন্য পিৎজা ডেলিভারি হবে আরও সহজ এবং সুবিধাজনক।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর মহাখালীর প্যারাগন হাউজে ফুডি এবং ডোমিনোজের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় অনুষ্ঠানে ফুডির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ফুডির চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান, চিফ মার্কেটিং অফিসার মাশরুর হাসান মিম, ডেপুটি ম্যানেজার সৈয়দ সাজিবুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ নওয়াজিশ আলম। অপরদিকে ডোমিনোজের পক্ষ থেকে ছিলেন- ডোমিনোজের চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল, কান্ট্রি হেড অব মার্কেটিং আবু ওবায়দা ইমন, হেড অব মার্কেটিং তানজিনা অল্টার ও ই-কমার্স ও ব্র্যান্ড পার্টনারশিপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মোহাম্মদ হোসেন বাবু।
এই পার্টনারশিপের মাধ্যমে ফুডি এখন ডোমিনোজের পিৎজা তাদের অ্যাপে ডেলিভারি করতে পারবে। এই সফল পার্টনারশিপের জন্য ফুডি ব্যবহারকারীরা আজ (১৬ জানুয়ারি) থেকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত ডোমিনোজের পিৎজার সব অর্ডারের ওপর পেয়ে যাবেন ৪০% ছাড়, যা ২০০ টাকা র্পযন্ত।
জুবিল্যান্ট ফুডওয়ার্কসের চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেন, এই পার্টনারশিপ আমাদের জন্য একটি বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের অসাধারণ পিৎজা অভিজ্ঞতা দেওয়া। আর ফুডির সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে আমরা এখন সহজেই আমাদের লক্ষ্য পূরণে সক্ষম হবো।
ফুডির চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, আমরা ডোমিনোজের সঙ্গে চুক্তি করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই পার্টনারশিপ বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। এই চুক্তি সই অনুষ্ঠানটি দেশের খাবার ডেলিভারি ইন্ডাস্ট্রিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন