ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৬-১-২০২৫ বিকাল ৫:১২

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৪ বছরে পদার্পণকরেছে  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি)।

আজ (বৃহস্পতিবার) ১৬ জানুয়ারী  সকালে বিপুল আনন্দ ও উৎচ্ছাসের মধ্য দিয়ে উত্তরার নিজস্ব ক্যাম্পাসে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। 

সকালে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা  ও আইইউবিএটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আইইউবিএটি এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। তার আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়ানো হয়। আইইউবিএটির উম্মুক্ত অডিটোরিয়ামে সকল ডিপার্ট্মমেন্ট এর অংশগ্রহনে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনের কেক কাটা হয়।

 এসময় উপস্থিত ছিলেন   উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান,কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফ্ফর আলম চৌধুরীসহ  বিভিন্ন বিভাগের চেয়ার, কো-অর্ডিনেটর,  শিক্ষক, কর্মকর্তরা।

 এছাড়াও শিক্ষক শিক্ষার্থী এবং অ্যালামনাইদের অংশগ্রহনে ৩৪তম  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি দেশের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সাবেক পরিচালক এবং খ্যাতনামা শিক্ষাবিদ প্রফেসর ড. এম আলিমউল্যা মিয়ান। শিক্ষা এবং গবেষণার গুণমানে আইইউবিএটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিশেষ স্থান অর্জন করেছে।

এমএসএম / এমএসএম

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব