ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করল পুলিশ


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৬-১-২০২৫ বিকাল ৫:১৬

পটুয়াখালীর কলাপাড়ায়  ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে একটি দ্বিতল ভবন থেকে ইমরান মিয়া নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইমরান ছিলেন স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যান। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লোন্দা গ্রামের তুহিন মৃধার দ্বিতল ভবনের দোতলায় থাকা দুটি রুমে ইমরান তার ভাইসহ বসবাস করতেন। রাতের খাবার শেষে দু’জন নিজেদের রুমে যান। এক পর্যায়ে ইমরানের স্ত্রী তাকে ফোন দিয়ে সাড়া না পেয়ে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। ইমরানের ভাই ঘরে গিয়ে দেখতে পান, ইমরান গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। তৎক্ষণাৎ পরিবারের সদস্যদের সহায়তায় ইমরানকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়।   ইমরানের মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা

আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ

বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা

নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন

‎কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি

মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা

রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন

নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক