ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রেন্ট-এ কারে যাত্রী বহনের অজুহাতে অপহরন,গ্রেফতার-৪


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৬-১-২০২৫ বিকাল ৫:৪৪

ভাড়ায় চালিত রেন্ট-এ কারে যাত্রী বহনের অজুহাতে অপহরণ ও মুক্তিপণ দাবী করে অর্থ আদায় করার ঘটনায় ০৪ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ধামরাই থানায় প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে এ তথ্য করেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মামুন রমু (৩৮), নুর ইসলাম (৫২), শাকিল আহমেদ পাপ্পু (৩০), জয়নাল আবেদিন (৩৬) ।আসামীরা সকলেই কেরানীগঞ্জ মডেল থানার বাসিন্দা। এঘটনায় একটি প্রাইভেট (ঢাকা মেট্রো-গ  ১৪-৭৪০৫), তিনটি এন্ড্রয়েড মোবাইল ফোন, দুইটি স্টীলের চাকু এবং ৩০২০ টাকা জব্দ করা হয়।

ওসি মনিরুল ইসলাম জানান, গতকাল বুধবার সুশান্ত কুমার শীল নামক জৈনক ব্যক্তি তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে দুপুর ১২.৪৫ ঘটিকার দিকে হেমায়েত পুর বাস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করার সময় একটি সাদা প্রাইভেট কার নিয়ে আসামীরা বাদীর সামনে থামায় এবং ১৫০ টাকা ভাড়া চুকিয়ে তাকে গাড়িতে উঠায়। কিছুদূর যাওয়ার পর নির্জন স্থানে গামছা দিয়ে বাদীর চোখ,  হাত বেধে ফেলে কিল ঘুষি মেরে বাদীর সঙ্গে থাকা টাকা নিয়ে নেয়। এরপর বাদীকে বাড়িতে ফোন দিয়ে  ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেলে জীবন নাশের হুমকি দেয়। গাড়িটি বিকেল সাড়ে ৪ টার দিকে ধামরাই থানাধীন চৌটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকা‌ছি পৌছালে বাদীর ডাক চিৎকারে এলাকাবাসী প্রাইভেটকারসহ আসামীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

ওসি আরো জানান, এঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসকল আসামীদের বিরুদ্ধে একাধিক থানায় এধরণের মামলা রয়েছে। অভিনব কায়দায় গাড়ির মালিক সেজে জনবহুল স্ট্যান্ড থেকে যাত্রী তুলে তাদের কৌশলে অপহরণ ও অর্থ আদায় করাই এই চক্রের পেশা।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার