ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, হাসপাতালে যাওয়ার পথে একজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১-২০২৫ দুপুর ১১:৫০

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মো. আদম আলী (৫৫)। আদম আলী সিএনজিতে করে তার ভাতিজাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন।  

আজ (শুক্রবার) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আদম আলী নবীনগর বাজারে কাপড়ের ব্যবসা করতেন।তার আরেক ভাতিজা মাসুম বলেন, গতকাল গ্রামের বাড়িতে আমার চাচাতো ভাই শাকের আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে চাচা প্রথমে ধানমন্ডির পপুলার হাসপাতালে যান। পরে সেখান থেকে ইবনে সিনা হাসপাতালে নেওয়ার পথে আসাদ গেট এলাকায় দ্রুতগতির একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা অন্যান্যরা সামান্য আহত হলেও গুরুতর আহত হন আমার চাচা আদম আলী। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ৩০১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ওই ব্যবসায়ীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন