ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

শ্রম অধিকার বাস্তবায়নে ফারিয়া'র নতুন নেতৃত্ব: সভাপতি শফিক রহমান ও সম্পাদক সরদার কামাল হোসেন নির্বাচিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১-২০২৫ দুপুর ১:৪৫

১৭ই জানুয়ারি ২০২৫ তারিখে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) কেন্দ্রীয় কমিটি বর্তমান প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় একটি বিশেষ সভার আয়োজন করে। সভায় সংগঠনের বিভিন্ন সদস্যের উপস্থিতিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন জনাব শফিক রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জনাব সরদার কামাল হোসেন। পূর্ণাঙ্গ কমিটি এবং সংগঠনের বৃহৎ কর্ম পরিকল্পনা শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা এবং বর্তমান শ্রম সংস্কার কমিশনের সদস্য জনাব রাজেকুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হবে।" সাংবাদিক সংস্থার চেয়ারম্যান জনাব লায়ন নুর ইসলাম। সভার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান। সভায় বক্তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ওপর বিভিন্ন ঔষধ কোম্পানির অন্যায় আচরণ ও জুলুমের বিষয়টি তুলে ধরেন। বক্তারা উল্লেখ করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ক্ষেত্রে চাকরির কোন নিশ্চয়তা নেই; কোম্পানিগুলো তাদের যখন-তখন চাকরিচ্যুত করে। নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকা, সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির অনুপস্থিতি, এমনকি চাকরির শুরুতেই সার্টিফিকেটের মূল কপি এবং ব্ল‍্যাংক চেক জমা নেয়ার মতো অবৈধ চর্চাগুলোর কথা আলোচনা করা হয়। বক্তারা দাবি করেন, বাংলাদেশে প্রচলিত শ্রম আইন অনুসারে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে ট্রেড ইউনিয়ন গঠনের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তারা। < > প্রধান অতিথি জনাব রাজেকুজ্জামান রতন শ্রম আইন বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, "মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অধিকার প্রতিষ্ঠায় ফারিয়ার ভূমিকা প্রশংসনীয়। শ্রম আইনের সংস্কার এবং ট্রেড ইউনিয়ন গঠনের দাবির পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে বিশেষ অতিথি জনাব লায়ন নূর ইসলাম বলেন, "বাংলাদেশের শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করা ছাড়া এই সেক্টরের উন্নয়ন সম্ভব নয়।" সভায় অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে নবনির্বাচিত সভাপতি জনাব শফিক রহমান এবং সাধারণ সম্পাদক জনাব সরদার কামাল হোসেন, ফারিয়ার আন্দোলন ও কর্ম পরিকল্পনার কথা তুলে ধরেন। বক্তারা বাংলাদেশের শ্রম মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলেন, 'মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতি অবিচার বন্ধে সরকারকে উদ্যোগী হতে হবে।" উল্লেখ্য, ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে ঔষধ কোম্পানির বিভিন্ন অনিয়ম ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। আজকের সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য নতুন কর্মসূচির অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল

টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন

খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে