ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মোরেলগঞ্জে কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব বাড়ছে বিএনপিতে


মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি photo মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১-২০২৫ বিকাল ৫:৯

বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করাকে কেন্দ্র করে বাগেরহাটের মোরেলগঞ্জে দলটির নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব ও বিভক্তি বাড়ছে। অভিযোগ উঠেছে, গ্রুপিংয়ের কারনে কোন কোন অংশ নিজের লেজ ভারি করতে ‘হঠাৎ বিএনপির’ লোকজনকে ভোটার ও প্রার্থী করছেন। আবার কেউ নৌকায় চড়ে বসা লোকদেরকে ভোটার করছেন কাউন্সিলে পদ টিকিয়ে রাখার জন্য। এসবের কারনে ইতোমধ্যে সংক্ষুব্ধ নেতাকর্মীরা গণমাধ্যমে প্রকাশ্যে অভিযোগ তুলে ধরছেন। সাংবাদিক সম্মেলনও করেছেন কোন কোন নেতা। আবার প্রকাশ্যে প্রতিবাদ ও বিক্ষোভও করেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। 
গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১ টার দিকে প্রেস ব্রিফিং করে সভাপতির পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন খাউলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. আবুল হোসেন হাওলাদার। ওই ইউনিয়নে বিএনপি থেকে বহিস্কৃত এক নেতার নির্দেশনায় ত্যাগীদের বাদ দিয়ে আওয়ামী দোসরদেরকে ভোটার তালিকায় অন্তভূক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর আগেরদিন বৃহস্পতিবার অনিয়মের অভিযোগ তুলে গ্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন ২নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য মো. মইন হাওলাদার সরোয়ার। খাউলিয়া ইউনিয়নে দুটি পক্ষ মারমুখি অবস্থানে রয়েছে। 

গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) পুটিখালী ইউনিয়নের মঙ্গলেরহাটে বিক্ষোভ সমাবেশ করেছেন ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী। কর্মীদের চাপে ওই ইউনিয়নের ভোট স্থগিত করা হয়েছে। 

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সকল ইউনিয়নে কমিটি গঠন চলছে। বড় দল হিসেবে কিছু ঝামেলা ও অভিযোগ থাকবে। সাংগঠনিকভাবে এসবের দ্রুত সমাধান করা হবে। 

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক