ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সোহম, মধুমিতাদের প্রতি কৃতজ্ঞ পরীমণি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-১-২০২৫ দুপুর ১:২

ওপার বাংলার সিনেমায় অভিষেক ঘটল ঢাকাই চিত্রনায়িকা পরীমণির। শুক্রবার মুক্তি পায় দেবরাজ সিনহা পরিচালিত ছবি ‘ফেলুবক্সী’। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নায়িকা।

কিন্তু ‘ফেলুবক্সী’ ছবি মুক্তির দিনে কলকাতায় অবস্থান করতে পারেননি পরীমণি। ভিসা জটিলতা থাকায় দেশেই আটকে ছিলেন নায়িকা। এতে তিনি যে ওপার বাংলার সহশিল্পীদের খুব মিস করেছেন, তা স্পষ্ট।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফেলুবক্সী প্রসঙ্গে নানান কথা বলেন পরীমণি। ছবিটির মুক্তি উপলক্ষ্যে কলকাতায় লম্বা সময়ও থাকার কথা ছিল পরীমণির। কিন্তু তা হয়নি। নায়িকা বলেন, ‘দুর্ভাগ্যবশত যাওয়া হলো না। কলকাতায় ২২ দিন থাকার প্ল্যান করেছিলাম। যেহেতু সেখানে উপস্থিত হতে পারিনি, আশা করি এই ছবির দর্শকদের সঙ্গে থাকতে পারব।’

একপর্যায়ে ছবির সহশিল্পী ওপার বাংলার সোহম চক্রবর্তীর প্রসঙ্গেও কথা বলেন পরীমণি। বলেন, ‘সোহম একজন অসাধারণ অভিনেতা, একজন দয়ালু ব্যক্তি। তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে। তিনি খুব প্রতিভাবান, এবং সোহমের সাথে অভিনয় একটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল।’

পরীমণি আরও বলেন, ‘পুরো কাস্ট ও ক্রু চমৎকার ছিল। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে তখন আমার ছেলে ছোট ছিল। আর ওই অবস্থাতেই শ্যুটিং করেছিলাম। তারা তখন আমাকে অনেক যত্নে রেখেছিল।’

দেবরাজ সিনহা পরিচালিত ফেলুবক্সী সিনেমাটিতে পরীমণি, সোহম ছাড়াও অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। তবে ছবিতে দর্শকদের নজর কেড়েছেন পরীমণি। রহস্যে ঘেরা গল্পে তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ।  তিনটি হত্যাকাণ্ড নিয়ে ছবির প্লট। আর প্রতিটি হত্যাকাণ্ডই একটির সঙ্গে আরেকটি সম্পৃক্ত। আর সেই হত্যাকাণ্ডগুলোর পেছনে কি পরীর হাত রয়েছে কী না, তার রহস্য জানা যাবে ছবিটিতে।

এমএসএম / এমএসএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম