ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন নির্বাচিত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৮-১-২০২৫ দুপুর ২:৩৬

কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোঃ কবির হোসেনকে নির্বাচিত করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) বেলা ১১টায় প্রেস ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে এবং সর্ব সম্মতিক্রমে অনুষ্ঠিত সাধারন সভায় নির্বাহী সদস্য কবির হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। প্রসঙ্গত, কাপ্তাই প্রেস ক্লাবের বর্তমান সভাপতি কাজী মোশাররফ হোসেন পারিবারিক ও ব্যক্তিগত কারণে গত ১৮ই মে ২০২৪ সালে প্রেস ক্লাবের এক সভায় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার মৌখিক ঘোষনা দেয়। এসময় উপস্থিত সদস্যরা তাকে মেয়াদ পূর্ণ করা পর্যন্ত থাকতে অনুরোধ জানান। তিনি অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে আজ শনিবার (১৮ জানু) কাপ্তাই প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারন সভায় তিনি পদত্যাগ পত্র জমা করলে সর্বসম্মতিক্রমে তা গ্রহন করা হয়। সেইসাথে মোঃ কবির হোসেন কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি চলতি কমিটির মেয়াদ পূর্ণ করা পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

কাপ্তাই প্রেস ক্লাবের উক্ত সভায় বিদায়ী সভাপতি কাজী মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারন সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ন সম্পাদক আলমগীর কবির, সদস্য মোঃ নজরুল ইসলাম লাবলু ও অর্ণব মল্লিক উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু