৭ দফা দাবী আদায়ের প্রস্তুতি সভা
রাজধানী তোপখানাস্থ ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে আজ ১৮ই জানুযারী রোজ শনিবার সকাল ১০টা, ৭ দফা দাবি ও আগামি ৮ ই ফেব্রæয়ারি ঢাকায় বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ উপলক্ষ্যে সংগঠনের নেতা হাজী মোঃ রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় দলিল লেখকদের দীর্ঘদিনের দাবি উত্থাপিত হয়, সভা থেকে দলিল লেখকদের ৭ দফা দাবি বর্তমান অন্তবর্তিকালীন সরকারকে দাবি পুরনের আহবান জানানো হয়। দাবি সমূহ লিখিতভাবে পেশ করেন সংগঠনের মহাসচিব এম. এ. রশিদ।
দাবী সমূহ হলো- ১। দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখদের পেশাচ্যুত করা যাবে না। ২। সাবেক আইন মন্ত্রী মহোদয়ের প্রতিশ্রæতি দলিল প্রতি সম্মানি ভাতা ন্যূনতম ৪ হাজার টাকা বাস্তবায়ন করতে হবে। ৩। লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেহ দলিল লিখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। ৪। থানা ও জেলা কার্যালয়ে সরকারী খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে।
৫। যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজ পত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত দলিল লেখা মুসাবিদাকারক হিসাবে দলিল লেখদের আসামী করা যাবে না। ৬। দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে। ৭।দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।
উক্ত সভা থেকে আগামী ফেব্রæয়ারী ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ দলিল লেখকদের সমাবেশে তাদের দাবী আদায়ের লক্ষ্যে সকলকে উপস্থিত হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন কে এস হোসেন টমাস, এম এ তাহের, গোলাম মোস্তফা, নুরুল হক, আয়নাল হক, আমিনুল ইসলাম আকন, মোস্তাফিজুর রহমান মল্লিক, বিএম হামিনুর রহমান, সাখাওয়াত হোসেন, মোঃ সেলিম, মেজাম্মেল হক।
জামিল আহমেদ / জামিল আহমেদ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়