পটিয়ায় খেলনা পিস্তল নিয়ে ছিনতাইকালে র্যাবের হাতে ধরা ২ কিশোর গ্যাং লিডার
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের বাইপাস দক্ষিণ ঘাটাস্থ রাস্তার মাথায় শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি খেলনা পিস্তল ও একটি দেশীয় ছুরিসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-৭। আটককৃতরা হলো- পৌর সদরের ৬নং ওয়ার্ডের মৃত আবুল কালামের ছেলে মো. কানন (২২) এবং ৭নং ওয়ার্ডের বাহুলী গ্রামের আবু তাহেরের ছেলে মো. সায়েম (২৩)। তাদের রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাব-৭-এর এসআই মো. জায়দুল হক চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব সূত্রে জানা যায়, ধৃত ছিনতাইকারীরা শনিবার রাত ৮টার দিকে পটিয়া বাইপাস রাস্তার পাশে দক্ষিণ ঘাটাস্থ এলাকায় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে র্যাব-৭-এর একটি টিম ঘটনাস্থল পৌঁছে একটি খেলনা পিস্তল ও একটি অটোমেটিক ছুরিসহ তাদের গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানা যায়, প্রায় সময় বাইপাসসহ পটিয়া পৌর সদরের বিভিন্ন এলাকায় পথচারীদের ভয়ভীতি পদর্শন করে টাকা ও মোবাইলসহ বিভিন্ন মালামাল ছিনতাই করে আসছিল তারা। এর আগেও পুলিশ তাদের গ্রেফতার করেছিল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন