‘গলায় ফাঁস লেগে যাবে’ বলে শুভশ্রীকে সতর্কবার্তা
দুই সন্তান ইউভান-ইয়ালিনিকে নিজ শহর কলকাতায় রেখে দুবাই পাড়ি দিয়েছেন ওপার বাংলার তারকা দম্পতি রাজ ও শুভশ্রী। সেখান থেকে তাদের নানা মুহূর্ত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। শুভশ্রীর ফ্যান পেজে হঠাৎ চোখে পড়ল এক মজাদার ভিডিও। সেখানে এক বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে অনেকগুলো বেলুন সুতোয় বেঁধে গলায় ঝুলিয়ে নিতে দেখা গেল শুভশ্রীকে। আর সেগুলি গ্যাস বেলুন হওয়ার কারণে ওপরের দিকে উঠতে থাকে। সেই বেলুনের মালা পরেই ঘাড় নাড়াতে নাড়াতে হ্যাপি বার্থ ডে বলে বন্ধুকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।
তবে আরেকটু হলেই শুভশ্রীর গলায় ফাঁস লেগে যেত, এমন কিছু সতর্কবার্তা দিয়ে সাবধান করে দিয়েছেন তার অনুরাগীরা। এক নেটিজেন লেখেন,‘গলায় ফাঁস লেগে যাবে, এমন মজার দরকার নেই।’সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে শুভশ্রীকে বুর্জ খলিফায় দেখা গেছে। আবার কোনো ভিডিওতে দুবাইয়ের রেস্তোরাঁয় বসে জমিয়ে খাওয়াদাওয়া করতেও দেখা গেছে রাজ-শুভশ্রীকে। আবার কোনোটিতে দুবাইয়ের একটি মলে আইসক্রিমে মন দিতে দেখা গেছে অভিনেত্রীকে। এভাবেই ফ্যান ক্লাবের হাত ধরে দুবাইতে কাটানো রাজ-শুভশ্রীর নানান মুহূর্ত উঠে এসেছে।
Aminur / Aminur
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না