বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিনের মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: শাহাব উদ্দিন (৭৬) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫:৩৫ মিনিটে নালিতাবাড়ী পৌরশহরের চকপাড়া নিজ বাড়িতে তিঁনি মারা যান।
রবিবার বাদ জোহর হিরন্ময়ী হাই স্কুল এন্ড কলেজ মাঠে গার্ড অব অনার এবং নামাজে জানাজা শেষে নালিতাবাড়ী পৌরশহরের শাহী কবরস্থাবে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: শাহাব উদ্দিন অবিভক্ত নালিতাবাড়ী-কাকরকান্দি ইউনিয়ন পরিষদ ও পরবর্তীতে নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিঁনি নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দুইবার কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।
মৃত্যু কালে তিঁনি ছেলে, মেয়ে, স্ত্রী, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম সন্তান একজন দক্ষ রাজনীতিবিদ এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। দ্বিতীয় ছেলে ঠিকাদারী ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তৃতীয় ছেলে মোস্তাফিজুর রহমান পিপিএম বর্তমানে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে ভাতিজা ও মেয়ের জামাতাসহ স্বজনদের অনেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য স্থানে অধিষ্ঠিত রয়েছেন।
মো: শাহাব উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক এবং সমবেদনা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা
দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত