পাইকগাছায় অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই
খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালীতে অস্ত্রের ভয় দেখিয়ে মাছব্যবসায়ীকে জিম্মি করে ৪৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) থানায় মামলার পর একজন ছিনতাইকারীকে গ্রেফতারসহ ছিনতাই হওয়া ৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। থানা ওসি মোঃ সবজেল হোসেন জানান, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের শেখ আনোয়ার হোসেনের ছেলে মাছ ব্যবসায়ী সোহেল রানা(৩৫) গতবছরের ১৪ ডিসেম্বর ব্যবসার জন্য মোটরসাইকেল যোগে পাইকগাছায় আসার পথে হরিঢালী ইউপির মামুদকাটি শিকদার মোড়ে পৌছালে ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি সোহেলের গতিরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে পার্শবর্তি একটি বাড়িতে আটকে রেখে নগদ ৩২ হাজার বিকাশ থেকে ১৩ হাজার মিলিয়ে মোট ৪৫ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়। পুলিশ উন্নত প্রযুক্তি ও বিকাশের সুত্র ধরে হরিঢালী ইউনিয়নের মামুদকাটি গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে তৈয়বুর রহমান বাবু(২২) কে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মোতাবেক তার নিকট থেকে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি জড়িতদের গ্রেফতার করার চেষ্টা অব্যহত রয়েছে। শনিবার বিকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন