চাঁপাইনবাবগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের নগদ টাকা বিতরণ
করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত জেলার বিভিন্ন উপজেলার দুস্থ মানুষের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জলা ইউনিটের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ চত্বরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মো. আসরাফুল হক। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন- জেলা প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার লক্ষণ চন্দ্র দাস, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আশিক আহমেদ ফারুক, সদস্য এম কোরাইশী মিলু, সালামত হোসেনসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ।
প্রথম পর্যায়ে আজ ২৫০ জন দুস্থের মাঝে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৬ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়। পরবর্তীতে আরো আড়াইশজনের মাঝে নগদ আড়াই হাজার টাকা করে প্রতিজনের মধ্যে বিতরণ করা হবে বলে জানান জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম।
এমএসএম / জামান
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
রাণীশংকৈলে ১২৭৫ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার- ২ পলাতক-১
দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
মান্দায় ১৮ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, হেলে পড়ছে দেয়াল
রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়মে ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ ঘোষণা
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ে এক রাতেই নিঃস্ব বহু পরিবার, যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ
পরকীয়া সন্দেহে স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুন আর্তিনাদ
বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, জরিমানার পরও থামেনি বালু ব্যবসা
কাউনিয়ায় বিএনপির র্যালিতে নেতাকর্মীদের ঢল, মুখরিত রাজপথ
ইছামতিতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান
মনপুরায় বরফ সংকটে মেঘনার ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি