ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শোকবার্তা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১-২০২৫ রাত ৯:৫৯

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি জাহানারা ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার এবং সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস।

আজ এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী মরহুমা জাহানারা ইসলাম জাতীয়তাবাদী মহিলা দল-ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি হিসেবে সংগঠনকে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার মতো একজন বলিষ্ঠ সংগঠক ও সাহসী নেত্রীর মৃত্যুতে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী মহিলা দলের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। জনকল্যাণের মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন বলেই তিনি এলাকাবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। জাহানারা ইসলাম এর মৃত্যুতে আমরা তার শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকার্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।"

নেতৃবৃন্দ শোকবার্তায় জাহানারা ইসলাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবার-পরিজন, আত্মীস্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন